সর্বশেষঃ

অনেকেই বলে থাকেন, ভাত খেয়েও রোগা হওয়া যায়। কিন্তু আপনার ক্ষেত্রে সেই ফর্মুলা খাটছে না। দিন দিন ভুঁড়ি বেড়েই চলছে। শরীরচর্চা, ডায়েট করেও কোনো লাভ হচ্ছে না।

স্বাভাবিকভাবেই সব দোষ গিয়ে পড়েছে ভাতের ওপর।

কিন্তু পুষ্টিবিদরাও কি তেমনটা বলছেন? সত্যিই কি ভুঁড়ি বেড়ে যাওয়ার সঙ্গে ভাতের কোনো সম্পর্ক রয়েছে? তা জানাতেই আজকের প্রতিবেদন। চলুন, জেনে নেওয়া যাক—

এ প্রসঙ্গে পুষ্টিবিদরা বলছেন, ওজন কিংবা ভুঁড়ি বেড়ে যাওয়ার জন্য এভাবে নির্দিষ্ট কোনো একটি খাবারকে দায়ী করে দেওয়া যায় না। দেহের ওজন এক দিনে হুট করে বেড়ে যায় না।

দিনের পর দিন শরীরের প্রয়োজনের চেয়ে বেশি ক্যালরি শরীরে গেলেই সমস্যা শুরু হয়। সুতরাং নির্দিষ্ট কোনো একটি খাবারের জন্য ওজন বেড়ে যেতে পারে না।

পুষ্টিবিদরা জানান, ক্যালরির দিক থেকে সাদা ভাত খুব একটা নিরাপদ নয়। তা ছাড়া এটি রিফাইন্ড কার্বোহাইড্রেটও বটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *