নীরব ডিভোর্স—এক নীরব সামাজিক অপরাধ 
আজ হাজারো হাজারো পরিবারে চলছে নীরব ডিভোর্স—
কাগজে কলমে না,
কিন্তু বাস্তবে প্রতিদিন


এর পেছনে কারা?

স্বামী

শাশুড়ি

ননদ

দেবর

পুরো এক বিষাক্ত পারিবারিক চাপ


এই সমস্ত পুরুষ কীভাবে স্ত্রী ও সন্তানের হক নষ্ট করে?

ভরণ-পোষণ বন্ধ করে

মানসিক নির্যাতন করে

ভালোবাসা ও নিরাপত্তা কেড়ে নিয়ে

সন্তানদের বাবার ছায়া থেকে বঞ্চিত করে

যে পরিবারে ইসলামিক শিক্ষা নেই
সেখানেই এই কাপুরুষতা জন্ম নেয়।
স্ত্রীকে মানুষ নয়—
একটা বোঝা,
একটা দাসী,
একটা ব্যবহারযোগ্য জিনিস মনে করা হয়


স্ত্রী যদি কোনো কারণে ভুল করে
তখনই শুরু হয়—

“ইসলামের দোহাই”

“শরীয়তের বুলি”
কিন্তু প্রশ্ন হলো—

ইসলামের নিয়ম কি শুধু স্ত্রীর জন্য?

স্বামীর জন্য কি কোনো দায়িত্ব নেই?

ইসলামের দৃষ্টিতে

স্ত্রী কোনো বান্দি নয়

দাসীর মতো খাটানোর অনুমতি ইসলাম দেয় না

জুলুম করে ‘ধর্মের বড় বড় ডায়লগ’ মারার লাইসেন্স ইসলাম দেয় না

বাস্তবে কী হয়?

স্ত্রীকে হক থেকে বঞ্চিত করা হয়

সন্তানদের ভবিষ্যৎ ধ্বংস করা হয়

আর মুখে বলা হয়— “আমি খুব দ্বীনদার”

আমি একজন ভুক্তভোগী “মা”
যে দেখেছে—
একজন নারীর নীরব কান্না
একটি সন্তানের নীরব আর্তনাদ
একটি পরিবারের নীরব মৃত্যু


ইসলাম জুলুমের ধর্ম নয়

ইসলাম দায়িত্ব, ন্যায় ও ইনসাফের ধর্ম

স্ত্রী-সন্তানের হক নষ্ট করা কোনো পুরুষত্ব নয়—এটা চরম কাপুরুষতা

আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার ইসলাম বোঝার তৌফিক দিন

জুলুম থেকে, মুনাফিকি থেকে আমাদের সমাজকে রক্ষা করুন