সর্বশেষঃ

শীতকাল মানেই সর্দি-কাশির মৌসুম। অনেকেই ভাবেন এটি ঋতু পরিবর্তনের স্বাভাবিক ফল। কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করছেন, নাক বন্ধ, চোখে চুলকানি বা অবিরাম হাঁচি যদি দীর্ঘদিন চলতে থাকে, তবে এটি অ্যালার্জিক রাইনাইটিসের লক্ষণ হতে পারে। সময়মতো চিকিৎসা না করলে তা বড় স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে উঠতে পারে।

শীতে অ্যালার্জি বাড়ে কেন

শীতকালে বাতাসে ধুলো, পরাগরেণু ও দূষণের পরিমাণ বেড়ে যায়। এগুলোই মূল অ্যালার্জেন, যা শ্বাসনালির প্রদাহ ঘটায়। ফলে নাক দিয়ে পানি পড়া, গলা চুলকানো ও চোখ জ্বালাপোড়ার মতো উপসর্গ দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে, যারা আগে থেকেই অ্যালার্জিতে ভোগেন বা অ্যাজমা রোগী, তাদের ক্ষেত্রে শীতের এই পরিবর্তন আরো তীব্র প্রভাব ফেলে।

অ্যালার্জিক রাইনাইটিসের লক্ষণ চিনবেন যেভাবে

অ্যালার্জিক রাইনাইটিসে মূলত নাকের ভেতরে প্রদাহ হয়। নিচের উপসর্গগুলো থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত—

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *