
বৃহস্পতিবার রাতের এক হৃদয়ছোঁয়া দোয়া 


আজ রাত শুধু দোয়ার রাত নয়… এটা সেই রাত, যখন

ভাঙা হৃদয়ও আল্লাহর দরবারে অলৌকিক কিছু চাইতে পারে।

যদি কখনো মনে হয়— ❝ আমার এই দোয়া হয়তো কখনো কবুল হবে না… ❞
━━━━━━━━━━━━━━━

শক্তিশালী আমল

━━━━━━━━━━━━━━━

প্রথমে ১১ বার দরুদ শরীফ পড়ুন

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ

উচ্চারণঃ আল্লাহুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদিওঁ ওয়া ‘আলা আ-লি মুহাম্মাদ।

এরপর ১০০ বার পড়ুন—

لَا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ

উচ্চারণঃ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনায য-যালিমীন।

অর্থঃ

“আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি পবিত্র। নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম।”

এটি হযরত

ইউনুস (আ.)-এর দোয়া।

তিনি এই দোয়া পাঠ করে মাছের পেটের অন্ধকার থেকে মুক্তি পেয়েছিলেন।

তাই আপনার জীবনের অন্ধকার সমস্যাও আল্লাহ চাইলে মুহূর্তেই দূর করে দিতে পারেন।
━━━━━━━━━━━━━━━

এরপর ৭ বার পড়ুন—

يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ

উচ্চারণঃ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরাহমাতিকা আসতাগীস।

অর্থঃ

“হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী! আমি আপনার রহমতের সাহায্য প্রার্থনা করছি।”
━━━━━━━━━━━━━━━

তারপর সেজদায় গিয়ে আল্লাহর কাছে বলুন—

“হে আল্লাহ… মানুষের কাছে যা অসম্ভব, আপনার কাছে তা শুধু ‘কুন ফায়াকুন’।”


চোখের পানি নিয়ে নিজের মনের সবচেয়ে বড় আশা, সবচেয়ে কঠিন সমস্যা, সবচেয়ে অসম্ভব মনে হওয়া দোয়াটিও চেয়ে নিন।

কারণ…

আল্লাহ যখন দিতে চান, তখন কোনো কারণ লাগে না।

আল্লাহ যখন পথ খুলে দেন, তখন কোনো বাধা থাকে না।

আল্লাহ যখন রহমত করেন, তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়।

আল্লাহ আপনার চোখের পানির বিনিময়ে এমন কিছু দান করুন, যা দেখে আপনি সিজদায় পড়ে শুকরিয়া আদায় করবেন।

আমীন ইয়া রব্বাল আলামীন।
━━━━━━━━━━━━━━━


পোস্টটি শেয়ার করুন

হয়তো আপনার একটি শেয়ারের কারণেই কোনো ভাঙা হৃদয় আজ রাতে আল্লাহর দরবারে হাত উঠাবে।

আর আল্লাহ তার দোয়া কবুল করে দেবেন।