সর্বশেষঃ

📚 ৯০ দশকের সেই “কাচারী ঘর” — হারিয়ে যাওয়া এক সোনালী অধ্যায় 🕰️
একসময় আমাদের বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামবাংলার বাড়ীতেই ছিল একটি “কাচারী ঘর”।
এটি শুধু একটি ঘর ছিল না—এটি ছিল শিক্ষা, আদব-আখলাক ও মানবিক গড়নের এক পবিত্র কেন্দ্র।
🌿 ভোরবেলা ফজরের নামাজের পরই শুরু হতো দিনের প্রথম পাঠ।
একজন হুজুর শিখাতেন কোরআন তেলাওয়াত, দোয়া, নৈতিকতা ও দ্বীনি জ্ঞান।
আরেকজন সাধারণ শিক্ষিত শিক্ষক পড়াতেন বাংলা, গণিত ও প্রাথমিক পাঠ।
👦👧 বাড়ির ছোট-বড় সব ছেলে-মেয়েরা একসাথে বসে শিখতো—
শৃঙ্খলা, সম্মান, একতা ও পারিবারিক বন্ধন।
💭 সেই কাচারী ঘরে ছিল না কোনো আধুনিক প্রযুক্তি,
কিন্তু ছিল আন্তরিকতা, ভালোবাসা আর দায়িত্ববোধ।
❗ আজ সময় বদলেছে…
ব্যস্ততা, প্রযুক্তি আর ব্যক্তিকেন্দ্রিক জীবনের ভিড়ে হারিয়ে গেছে সেই সুন্দর ব্যবস্থা।
এখন আর বাড়িতে বাড়িতে কাচারী ঘর দেখা যায় না,
না আছে সেই ভোরের পাঠশালার সুমধুর পরিবেশ।
🤲 আমাদের কি উচিত নয়—
আবার নতুনভাবে হলেও সেই চর্চা ফিরিয়ে আনা?
নিজ নিজ ঘরে, পরিবারে, অন্তত সন্তানদের জন্য ছোট্ট করে হলেও
একটি “কাচারী ঘর”-এর পরিবেশ তৈরি করা?
✨ কারণ, সুশিক্ষিত প্রজন্ম গড়তে হলে
শুধু বইয়ের জ্ঞান নয়, দরকার নৈতিক শিক্ষা ও পারিবারিক বন্ধন।
📢 আসুন, হারিয়ে যাওয়া সেই সুন্দর সংস্কৃতিকে আবার জীবিত করি…
✍️ প্রভাষক ডা. জামান পলাশ
🏥 জামান হোমিও হল, চাঁদপুর
📞 01711943435
#কাচারী_ঘর #গ্রামবাংলা #স্মৃতিচারণ #ইসলামিকশিক্ষা #নৈতিকশিক্ষা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *