নীরবতার ভেতরের বিপ্লব 

যখন হাদির স্ত্রী অন্তঃসত্ত্বা—

ঠিক তখনই হাদী ঝাঁপিয়ে পড়েছিলেন গণঅভ্যুত্থানে।

একদিকে—মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন একজন মানুষ


আরেকদিকে—ঘরে ছিলেন একজন নারী,
যিনি নিজের ভয়, দুর্বলতা, কান্না—
সব গিলে নিয়ে

পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে ছিলেন।

অনেকেই প্রশ্ন করেছে—
“কেন হাদীর স্ত্রী ক্যামেরার সামনে আসেন না?”

জবাবটা খুব সহজ, কিন্তু খুব গভীর—
তিনি পর্দানশীন।
তিনি নিজের আদর্শ, বিশ্বাস আর শালীনতার সাথে কোনো আপস করেননি।

তিনি ভেঙে পড়েননি,

বরং ভেঙে পড়াদের সান্ত্বনা দিয়েছেন।

হাদীর পরিচিত মারফিয়া আপা বলেছেন—

“ভাবি এতটাই স্ট্রং যে তাকে সান্ত্বনা দেওয়ার মানুষ দরকার হয় না।
উল্টো তিনিই সবাইকে সান্ত্বনা দিচ্ছিলেন।”

তিনি বলেছিলেন—

“আপনাদের ভাইকে বলে আসছি—
কোটি কোটি মানুষ তোমার জন্য দোয়া করছে।
এবার বিছানা থেকে উঠে এসো।”

এই একটি বাক্যই বলে দেয়—
তিনি শুধু একজন স্ত্রী নন,

তিনি একজন সাহসের আশ্রয়,

একজন যোদ্ধার শক্তি।

কোনো সংসারিক অশান্তি দিয়ে তিনি হাদীকে আটকে রাখেননি।

কোনো অভিমান, কোনো ঝগড়ায় হাদীর পথ রুদ্ধ করেননি।

বরং দৌড়াতে, লড়তে, কাজ করতে—
সবটুকু জায়গা করে দিয়েছেন ভালোবাসা দিয়ে।

হাদী একদিন বলেছিলেন—

“আপনার ভাবির একটা ক্রিম লাগবে, আমি দিতে যাবো ভুলে গেছি।
প্রেগনেন্ট মানুষটার যত্নও ঠিকমতো নিতে পারিনি।”

তবুও—

না রাগ,

না অভিমান।

দুইদিন পর মনে পড়লে দৌড়ে গিয়ে দিয়েছেন।

এই ছিল তাদের দাম্পত্য।

আজ আমরা যে হাদীকে দেখি—
তার সাহসের পেছনে ছিল এই নীরব শক্তি।
তার দৃঢ়তার পেছনে ছিল এই ধৈর্যশীল নারী।

আর আমাদের ভাতিজা—

সে কতটা সৌভাগ্যবান,
যে এমন একজন সাহসী, সহনশীল, আত্মমর্যাদাশীল নারীর
গর্বে পৃথিবীতে এসেছে।

কিছু বিপ্লব হয় স্লোগানে।

আর কিছু বিপ্লব হয়—
নীরবতায়, ত্যাগে, ভালোবাসায়।

হাদীর স্ত্রী—
আপনি শুধু একজন বিপ্লবীর সহধর্মিণী নন,

আপনি নিজেই এক বিপ্লব।( সংগ্রহীত)