![]()
![]()
অছিয়তনামা ![]()
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
মৃত্যু আসার পূর্বেই পরিবার ও আপনজনদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ওসিয়ত ![]()
(পড়ে রাখুন, মনে রাখুন, আমল করুন)
১️⃣ মৃত্যুর সংবাদ প্রচার
আমার মৃত্যুর খবর মাইক দিয়ে প্রচার করবেন না।
সবাইকে জানানো জরুরি নয় (বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে)।
২️⃣ মৃত্যুর সংবাদ শুনলে
পড়বেন—
“ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”
৩️⃣ অকাল মৃত্যু বলবেন না
আমার মৃত্যুকে অকাল মৃত্যু বলবেন না।
আমি আমার নির্ধারিত রিযিক পূর্ণ করেই দুনিয়া ত্যাগ করেছি।
৪️⃣ বিলাপ ও মাতম নিষেধ
চিৎকার, বিলাপ, বুক চাপড়ানো, মাতম করবেন না।
এটি সুন্নাহবিরোধী এবং মৃত ব্যক্তির জন্য শাস্তির কারণ।
হাদিস রেফারেন্স:
সহিহ বুখারী: ১২৯১, ১২৯২, ১৩০৪
মুসলিম: ২০৪৬
নাসায়ী: ১৮৫৩
তিরমিজি: ১০০০
ইবনে মাজাহ: ১৫৯৩
মিশকাত: ১৭২৪
৫️⃣ বিদআত থেকে বিরত থাকবেন
চল্লিশা, কুলখানি, মিলাদ, খতমে কুরআন
ভাড়া করা হুজুর দিয়ে দোয়া মাহফিল
সম্মিলিত দোয়া অনুষ্ঠান
এগুলো স্পষ্ট বিদ‘আত—আমার জন্য এসব করবেন না।
৬️⃣ জানাজায় অংশগ্রহণ
যারা মৃত্যুর সংবাদ শুনবেন বা উপস্থিত থাকবেন—
আমার জানাজায় অংশগ্রহণের সর্বোচ্চ চেষ্টা করবেন।
৭️⃣ লাশ দেখা
মাহরাম ছাড়া অন্য কাউকে আমার লাশ দেখাবেন না।
৮️⃣ গোসল
সুন্নাহ অনুযায়ী সুন্দরভাবে গোসলের ব্যবস্থা করবেন।
৯️⃣ দাফন ও জানাজা
যথাসম্ভব দ্রুত দাফন করবেন
সমাজের রেওয়াজ নয়—ইসলামি রীতিনীতি অনুসরণ করবেন
বিদআতি আলেম দিয়ে জানাজা পড়াবেন না
জানাজায় আমার ছেলে অগ্রাধিকার পাবে
জানাজায় সূরা ফাতিহা অবশ্যই পড়া হবে
ফাতিহা ছাড়া কোনো সালাত হয় না
হাদিস:
তিরমিজি: ১০২৬–১০২৭
আবু দাউদ: ৩১৯৮
বুখারী: ১৩৩৫
নাসায়ী: ১৯৮৭–১৯৮৯
মিশকাত: ১৬৫৪, ১৬৭৩
কবরস্থানে দোয়া
দাফনের পর কিছুক্ষণ দাঁড়িয়ে পড়বেন—
“আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহুম্মা সাব্বিতহু”
১️⃣১️⃣ কবরের দোয়া
মুনকার–নাকিরের প্রশ্নে দৃঢ় থাকার দোয়া করবেন—
“আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ইমান”
১️⃣৩️⃣ কবর সংক্রান্ত ওসিয়ত
কবর পাকা করবেন না
উঁচু করবেন না
মাজার বানাবেন না
মোমবাতি, আগরবাতি, গোলাপ জল দেবেন না
চাইলে মসজিদ–মাদ্রাসা বা গরিবে দান করবেন
সহিহ মুসলিম: ২১৩২, ২১৩৫
আবু দাউদ: ৩২১৯, ৩২২৫
তিরমিজি: ১০৫২
মিশকাত: ১৬৯৭–১৬৯৮
১️⃣৪️⃣ সদকায়ে জারিয়া
আমার সদকায়ে জারিয়া থাকলে তা চালু ও উন্নত রাখবেন।
১️⃣৫️⃣ পরিবার
আমার পরিবারের খোঁজখবর রাখবেন।
১️⃣৬️⃣ শিক্ষা গ্রহণ
আমার মৃত্যু থেকে শিক্ষা নিন—
আপনার সময়ও খুব নিকটে।
১️⃣৭️⃣ পাওনা সংক্রান্ত
আমার পাওনা পরিবারকে ফেরত দেবেন
না পারলে সদকায়ে জারিয়া
তাও না পারলে আজীবন দোয়া
আমি ইন শা আল্লাহ ক্ষমা করে দিলাম
১️⃣৮️⃣ ছবি
কারো কাছে আমার ছবি থাকলে পুড়িয়ে ফেলবেন / ডিলিট করবেন।
১️⃣৯️⃣ আপনার পাওনা
আপনি আমার কাছে পাওনা থাকলে জীবিত থাকতেই চাইবেন
মৃত্যু হলে পরিবার থেকে চাইবেন
তারা না দিলে আল্লাহর জন্য ক্ষমা করবেন
২️⃣০️⃣ দোয়া
প্রত্যেকে নিজ নিজভাবে আলাদা আলাদা করে আজীবন আমার জন্য মাগফিরাতের দোয়া করবেন।
ক্ষমা প্রার্থনা
জেনে বা না জেনে, কথা বা লেখায় কাউকে কষ্ট দিলে—
আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দেবেন।
দোয়া
اللهم إني أسألك حسن الخاتمة مع كلمة التوحيد موتا شهيدا
وأدخلني الجنة الفردوس الأعلى بلا حساب ولا عذاب يا رب العالمين
হে আল্লাহ! কালিমাসহ উত্তম শাহাদাতের মৃত্যু দান করুন,
হিসাব ও আযাব ছাড়া জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
আমিন ![]()
হ্যাশট্যাগ
#অছিয়তনামা
#মৃত্যুর_প্রস্তুতি
#ইসলামী_নসিহত
#সুন্নাহ
#বিদআত_বর্জন
#আখিরাত
#মাগফিরাত
#ইমান
অছিয়তনামা
See less