জিলহজ্জ মাসের প্রথম ১০ দিন (১-১০ জিলহজ্জ) ইসলামের অন্যতম মর্যাদাপূর্ণ সময়। এই দিনগুলোতে নেক আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধি করা হয়। 



“এমন কোনো দিন নেই, যাতে নেক আমল আল্লাহর কাছে এই দশ দিনের আমলের চেয়ে বেশি প্রিয়।”
— সহিহ বুখারি
প্রথম ৯ দিন নফল রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ। বিশেষ করে ৯ই জিলহজ্জ (ইয়াওমে আরাফাহ) এর রোজা অনেক মর্যাদার। 
এই দিনগুলোতে বেশি বেশি পড়ুন—
৯ জিলহজ্জ ফজর থেকে ১৩ জিলহজ্জ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর পড়া ওয়াজিব।

“আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।” 
গুনাহ থেকে আন্তরিক তওবা করুন এবং বেশি বেশি ক্ষমা প্রার্থনা করুন। 

১০ জিলহজ্জ ঈদুল আজহার দিনে সামর্থ্যবানদের জন্য কুরবানী করা গুরুত্বপূর্ণ ইবাদত। 

যারা কুরবানী করবেন, তারা জিলহজ্জের চাঁদ দেখা থেকে কুরবানী করা পর্যন্ত নখ, চুল বা শরীরের চামড়া না কাটলে সুন্নাতের আমল আদায় হবে। 
যারা মক্কায় অবস্থান করছেন, তাদের জন্য হজ্জ এই সময়ের সর্বশ্রেষ্ঠ আমল। 

এই দিনগুলোতে বেশি বেশি কুরআন তিলাওয়াত করুন এবং আমল করুন। 
গরিব, এতিম ও অসহায়দের সাহায্য করুন। আল্লাহ দানকারীদের ভালোবাসেন। 

ঈদুল আজহার নামাজ আদায় করুন এবং আল্লাহর শুকরিয়া আদায় করুন। 

আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তাওফিক দান করুন। আমিন 
