অনেকেই মনে করেন মৃত বাবা-মা বা আত্মীয়ের নামে আলাদা কোরবানী দিতে হয়।

আসলে ইসলামে কোরবানী হলো জীবিত সামর্থ্যবান ব্যক্তির উপর ওয়াজিব ইবাদত। মৃত ব্যক্তির পক্ষ থেকে যে পশু জবাই করা হয়, তা মূলত সদকা বা ঈসালে সওয়াবের নিয়তে করা হয়।
যদি মৃত ব্যক্তি জীবদ্দশায় কোরবানীর অসিয়ত করে যান, তাহলে তার সম্পদের এক-তৃতীয়াংশ থেকে তা আদায় করা হবে।
আর অসিয়ত না করে থাকলে, আত্মীয়স্বজন নিজের পক্ষ থেকে নফল সদকা হিসেবে কোরবানী করতে পারেন এবং তার সওয়াব মৃত ব্যক্তিকে পৌঁছে দিতে পারেন।
“মানুষ তাই পায়, যার জন্য সে চেষ্টা করে।”
— আল-কুরআন (৫৩:৩৯)