
ঋণ থাকলে কি কোরবানী হবে না?
অনেকেই মনে করেন—ঋণ থাকলে কোরবানী করা যাবে না।
আসলে বিষয়টি একটু বিস্তারিতভাবে বুঝতে হবে।



যদি কারো কাছে প্রয়োজনীয় খরচ ও ঋণ পরিশোধের টাকা বাদ দিয়ে নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার উপর কোরবানী ওয়াজিব।

কিন্তু যদি ঋণের কারণে নিসাব পরিমাণ সম্পদ অবশিষ্ট না থাকে, তাহলে তার উপর কোরবানী ওয়াজিব নয়।

ফিকহের মূলনীতি:
“ঋণ ও প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে নিসাবের মাল থাকলে কোরবানী ওয়াজিব হবে।”

সূত্র:

আল-হিদায়া — কিতাবুল উযহিয়া

ফাতাওয়া আলমগীরী ৫/২৯২

বাদায়েউস সানায়ে ৫/৬৩

তাই আগে নিজের আর্থিক অবস্থা বিবেচনা করুন।
ঋণ আদায় করা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমানত।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“শহীদের সব গুনাহ মাফ করে দেওয়া হয়, কিন্তু ঋণ মাফ করা হয় না।”

সহিহ মুসলিম: ১৮৮৬

আল্লাহ আমাদেরকে হালাল রিজিক ও সঠিকভাবে ইবাদত করার তাওফিক দান করুন। আমীন।