একদিন আপনার হাত কাঁপবে 
গ্লাস ধরে পানি পান করতে গিয়েও পানি মাটিতে পড়ে যাবে 


কখনো কখনো গ্লাসটাই হাত থেকে পড়ে ভেঙে যাবে 

ঘরের মানুষগুলো ধীরে ধীরে বিরক্ত হবে 
এই বিরক্তি আপনি শব্দ না করেই সহ্য করবেন
বুকটা ফেটে যাবে নিঃশব্দ কষ্টে 
চোখের কোণে জমে উঠবে কয়েক ফোঁটা পানি 
বাঁচার জন্য প্রতিদিন যুদ্ধ করা এই পৃথিবীতে—
একদিন আপনি খুব করে মরতে চাইবেন…
সময় গেলে গায়ের চামড়া কুঁচকে যাবে 
গালে পড়বে ভাঁজ, চুল হবে সাদা 
চোখে ঝাপসা দেখবেন 
হাঁটতে গিয়ে হোঁচট খাবেন 
দিনে কয়েকবার পড়ে গিয়ে ব্যথা পাবেন 


বারবার ডাকলে অনেক সময় পরে কেউ আসবে
বিরক্ত মুখে টেনে তুলবে আপনাকে 
এই বিরক্তি আপনি টের পাবেন
বুকটা ফেটে যাবে নিদারুণ আর্তনাদে 
এই যন্ত্রণা আর সহ্য হবে না
তখনও মনে হবে—এই জীবনের যুদ্ধ শেষ হলেই বাঁচি…
জীবনের শেষ প্রান্তে এসে
ভাতের চেয়ে ঔষুধই বেশি খাবেন 
আত্মীয়ের বাড়ির চেয়ে হাসপাতালেই যাতায়াত বেশি হবে 
সারা জীবন সম্পদের জন্য সংগ্রাম করা মানুষটি
একদিন সব সম্পদ রেখেই চলে যাবেন 
আজ থেকে ২০০ বছর পর
যারা আপনার জায়গা-জমি ভোগ করবে
তাদের কাউকেই আপনি চিনবেন না 
অথচ সেই অচেনা মানুষদের জন্যই
আজ আপনি যুদ্ধ করছেন নিজের আপনজনদের সাথে 
কখনো এক হাত জমির জন্য
কখনো দুর্বল প্রতিবেশীর জায়গা দখলের জন্য

এই পৃথিবী ছাড়ার সময়
মানুষের দোয়া ছাড়া
আর কিছুই আপনার সাথে যাওয়ার অনুমতি পাবে না 
আপনি কী রেখে যেতে চান?
সম্পদের ঝগড়া, না মানুষের ভালোবাসা ও দোয়া?