সর্বশেষঃ

🕊️ একদিন আপনি বৃদ্ধ হবেন—এই সত্যটি মনে রাখুন 🕊️
একদিন আপনার হাত কাঁপবে 🤲
গ্লাস ধরে পানি পান করতে গিয়েও পানি মাটিতে পড়ে যাবে 💧
কখনো কখনো গ্লাসটাই হাত থেকে পড়ে ভেঙে যাবে 🥛💥
ঘরের মানুষগুলো ধীরে ধীরে বিরক্ত হবে 😔
এই বিরক্তি আপনি শব্দ না করেই সহ্য করবেন
বুকটা ফেটে যাবে নিঃশব্দ কষ্টে 💔
চোখের কোণে জমে উঠবে কয়েক ফোঁটা পানি 😢
বাঁচার জন্য প্রতিদিন যুদ্ধ করা এই পৃথিবীতে—
একদিন আপনি খুব করে মরতে চাইবেন…
সময় গেলে গায়ের চামড়া কুঁচকে যাবে 👴
গালে পড়বে ভাঁজ, চুল হবে সাদা 🤍
চোখে ঝাপসা দেখবেন 👀
হাঁটতে গিয়ে হোঁচট খাবেন 🚶‍♂️
দিনে কয়েকবার পড়ে গিয়ে ব্যথা পাবেন 🤕
বারবার ডাকলে অনেক সময় পরে কেউ আসবে
বিরক্ত মুখে টেনে তুলবে আপনাকে 😞
এই বিরক্তি আপনি টের পাবেন
বুকটা ফেটে যাবে নিদারুণ আর্তনাদে 💔
এই যন্ত্রণা আর সহ্য হবে না
তখনও মনে হবে—এই জীবনের যুদ্ধ শেষ হলেই বাঁচি…
জীবনের শেষ প্রান্তে এসে
ভাতের চেয়ে ঔষুধই বেশি খাবেন 💊
আত্মীয়ের বাড়ির চেয়ে হাসপাতালেই যাতায়াত বেশি হবে 🏥
সারা জীবন সম্পদের জন্য সংগ্রাম করা মানুষটি
একদিন সব সম্পদ রেখেই চলে যাবেন ⚰️
আজ থেকে ২০০ বছর পর
যারা আপনার জায়গা-জমি ভোগ করবে
তাদের কাউকেই আপনি চিনবেন না 🏠
অথচ সেই অচেনা মানুষদের জন্যই
আজ আপনি যুদ্ধ করছেন নিজের আপনজনদের সাথে ⚔️
কখনো এক হাত জমির জন্য
কখনো দুর্বল প্রতিবেশীর জায়গা দখলের জন্য
🌿 শেষ সত্যটি খুব নির্মম কিন্তু বাস্তব 🌿
এই পৃথিবী ছাড়ার সময়
মানুষের দোয়া ছাড়া
আর কিছুই আপনার সাথে যাওয়ার অনুমতি পাবে না 🤲
💭 আজই ভাবুন—
আপনি কী রেখে যেতে চান?
সম্পদের ঝগড়া, না মানুষের ভালোবাসা ও দোয়া?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *